× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৩:৪৭ পিএম

বরিশালে জন্মাষ্টমীতে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রবা ফটো

বরিশালে জন্মাষ্টমীতে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রবা ফটো

আনন্দ-উৎসব আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী বিজয় কৃষ্ণ দে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে নগরীর লাইন রোডের সামনে থেকে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ নানা সাজে শোভাযাত্রায় অংশ নেন।

এসময় ভক্তরা বলেন, অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়, তখন মহামানবের আবির্ভাব ঘটে। দেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার প্রার্থনা করেন ভক্তরা। এদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা