× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁচা রাস্তায় কাদার দুর্ভোগ, আটকে যাচ্ছে ছেলে-মেয়ের বিয়ে

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৩:১৭ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ১৫:৪০ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের পাঁচ গ্রামের ৬ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে এলাকাবাসীর দৃর্ভোগ। প্রবা ফটো

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের পাঁচ গ্রামের ৬ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে এলাকাবাসীর দৃর্ভোগ। প্রবা ফটো

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের পাঁচ গ্রামের ৬ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে থেমে যাচ্ছে মানুষের জীবন। বৃষ্টির মৌসুম এলেই যেন ভয়াবহ দুর্ভোগে পড়ে আমলসার ইউনিয়নের বিলসুনাই, চরপাড়া, দিয়েরপাড়া, মাদিয়াপাড়া ও চড়িয়াপাড়া এই পাঁচ গ্রামের মানুষ। এমনকি, গ্রামের ছেলে-মেয়েদের বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যাচ্ছে- শুধুমাত্র এই রাস্তার দুরবস্থার কারণে!

স্থানীয়রা জানায়, চরপাড়া নতুন ব্রিজ থেকে আমলসার সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটার, চরপাড়া নতুন ব্রিজ থেকে বয়ড়ার মোড় পর্যন্ত ৩ কিলোমিটার এবং বিলসুনাই চরপাড়া পুরাতন ব্রিজ থেকে মাদিয়াপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত রাস্তাগুলো পাকাকরণের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৬ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিলসুনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইদগাহ ও গোরস্থানের আশপাশের রাস্তা সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতায় পরিণত হয়। এতে গ্রামের হাজারো মানুষ, কৃষক ও কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে মাঠের ফসল ঘরে তোলা ও শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা মো. হাফিজুল ইসলাম বলেন, ‘রাস্তা কাদা হওয়ায় আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়। আত্মীয়-স্বজনও আসতে চায় না। এমনকি ছেলে-মেয়ের বিয়ে পর্যন্ত আটকে যাচ্ছে।’

বিলসুনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মো. রাফিন মণ্ডল বলে, ‘রাস্তা পাকা না থাকায় স্কুলে আসা-যাওয়ায় কষ্ট হয়। কয়েকদিন আগে আমি কাদায় পড়ে গিয়েছিলাম।’

স্থানীয় আমলসার চরপাড়া গ্রামের বাসিন্দা সিরাজ বিশ্বাস বলেন, এলাকার কয়েকটি রাস্তা এখনো কাঁচা। কৃষিপ্রধান এলাকা হওয়ায় ঘোড়ার গাড়ি, ভ্যান ও হেরো গাড়ি চলাচল করে। ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের কোনো উপায় নেই। তাই দ্রুত রাস্তাগুলো পাকা করা অত্যন্ত জরুরি।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, রাস্তাগুলো পাকা করণের জন্য জরুরি ভিত্তিতে এলাকাবাসীর পক্ষ থেকে এলজিডি অফিসে আবেদন দিতে বলেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তাগুলো পাকা করণের কাজ শুরু হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা