বাঘা (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকচাপায় বানেরা বেগম ওরফে বানু (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তর পাশে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বানেরা বেগম মনিগ্রাম ইউনিয়নের ভানুকর গ্রামের প্রতিবন্ধী মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার সময় এলাকায় মানুষের উপস্থিতি কম থাকায় ট্রাকচালক পালিয়ে যায়।
বাঘা থানার সহকারী পরিদর্শক (এসআই) সিফাত রেজা জানান, নিহতের পরিবার কোনো অভিযোগ না করলেও সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।
এদিকে, স্থানীয়রা জানান, ওই সড়কে প্রতিনিয়মিতই অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। এলাকাবাসী দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নজরদারি জোরদার করার দাবি জানান।