× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১১:২০ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। 

শনিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। 

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে এই বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ আছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। একদিন বন্ধের পর আগামীকাল রবিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, জন্মাষ্টমী উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা