× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি ১৫০০

সিলেট অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ০৮:৫৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক পাথর লুটের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুট করেছে যা নিয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা যায়নি।

সম্প্রতি, সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর ও গোয়াইনঘাটের জাফলং পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের ঘটনা ঘটে। সারাদেশে তোলপাড় সৃষ্টি করা এ ঘটনায় হাইকোর্ট পাথর উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপন এবং লুটেরাদের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দেন।

এরপর সিলেটসহ সারাদেশে র‌্যাব, পুলিশ ও যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। গত তিন দিনে জাফলং ও সাদা পাথর থেকে লুট হওয়া মোট ১ লাখ ৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু নারায়ণগঞ্জ থেকেই বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় ৪০ হাজার মেট্রিক টন পাথর।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানিয়েছেন, ভোলাগঞ্জ ও জাফলংয়ে যারা পাথর লুটে জড়িত তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে মামলা হবে। তিনি বলেন, ‘বিএমডি একটি মামলা করেছে। প্রশাসন আরও মামলা করবে তালিকা অনুযায়ী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা