× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বছরেও কোনো সিন্ডিকেট ভাঙেনি : ভিপি নুর

‎‎ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ২২:২৪ পিএম

এক বছরেও কোনো সিন্ডিকেট ভাঙেনি : ভিপি নুর

‎ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, গত এক বছরে কোনো সিন্ডিকেট ভাঙেনি, কোনো চাঁদাবাজির পরিবর্তন হয়নি। শুধু ব্যক্তি এবং হাতবদল হয়েছে। এই সরকারের কাছে এটি আমরা প্রত্যাশা করিনি। প্রত্যাশা ছিল এই সরকার একটি নিরাপদ, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।

‎শুক্রবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‎নুর আরও বলেন, যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে লড়াই করে নতুন এই বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছি; অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারেনি। ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও ফ্যাসিবাদের দোসরদের আস্ফালন এখনও দেখা যায়।

‎জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নুর বলেন, গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরিকরা। তাদেরই একটি শরিক দল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু জাতীয় পার্টির আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। তাই পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই অনতিবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে হবে।

‎জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা