× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলনবিলে আনন্দযাত্রা শেষ হলো শোকে

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ২০:১৪ পিএম

চলনবিলে আনন্দযাত্রা শেষ হলো শোকে

পাবনার চাটমোহরে চলনবিলে পিকনিকের নৌকা থেকে পড়ে বুরুজ হোসেন (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গুমানি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 

বুরুজ চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারি গ্রামের মৃত এন্তাজ প্রামাণিকের ছেলে। দুই সন্তানের জনক বুরুজ ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে প্রায় ৩০ জন রাজমিস্ত্রির একটি দল নৌকাযোগে চলনবিলে পিকনিকে যায়। দিনভর আনন্দ শেষে ফেরার পথে রাত ৯টার দিকে কাটেঙ্গা এলাকায় নৌকার গোলুইতে বসে থাকা বুরুজ আচমকা পানিতে পড়ে নিখোঁজ হন। সঙ্গীরা রাত দুইটা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

শুক্রবার সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর বেলা ১টার দিকে গুমানি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 

বুরুজের স্ত্রী চোখ মুছতে মুছতে বলেন, ‘সকালবেলা হাসিমুখে বের হয়েছিলো, কে জানতো আর ফিরবে না। এখন আমার দুই বাচ্চা আর আমি কার ভরসায় বাঁচবো?’

সহকর্মীরা বলেন, ‘আমরা সবাই মিলে আনন্দ করছিলাম। ফেরার পথে আচমকা ওকে পানিতে পড়ে যেতে দেখলাম। চেষ্টা করেও আর বাঁচাতে পারলাম না।’ হঠাৎ প্রিয়জন হারিয়ে পরিবার ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা