× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়ালো ছাত্রলীগ

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৯:২৫ পিএম

গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়ালো ছাত্রলীগ

শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎ বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার (১৫ আগস্ট) গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়িয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

১৪ আগস্ট রাতের কোনো এক সময় টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখায় ও সড়কের আশপাশে ছাত্রলীগের কর্মীরা কালো পতাকা উত্তোলন করে।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটি শুক্রবার সকাল ১০টায় এমএম মোরসালিন নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিও ক্যাপশন দেয়া হয় ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিসসহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয়’।

ভিডিওতে দেখা যায়,  মোরসালিন ও তার সহযোগী মাক্স পরা একব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার সাইনবোর্ড, গেটসহ সামনের সড়কের আশপাশে কালো পতাকা টাঙায়। মাস্ক পরা ব্যক্তিকে চেনা যায়নি। কিন্তু  মোরসালিনকে চেনা গেছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার কর্মী।

গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান বলেন, শুক্রবার সকালে অফিসে এসে দেখতে পাই আমাদের গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড ও গেটসহ ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায় কে বা কারা কালো পতাকা টাঙিয়েছে। পরে সিভিল পোশাকে সম্ভবত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গ্রামীণ ব্যাংকের সামনে এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে ডেকে পতাকা খুলতে বলেন। তখন তাদের কথামতো মিরাজুল পতাকা খুলে ফেলেন।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, কালো পতাকা টাঙানোর খবরটি শুনেছি। সেটি কে বা কারা আবার নামিয়ে ফেলেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা