× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুমার আজান দেওয়া হলো না মুয়াজ্জিনের

নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৮:৪৮ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

ঝালকাঠির নলছিটিতে জুমার নামাজের  আজান দেওয়ার প্রস্তুতি নিয়ে অজু করতে গিয়ে পানিতে ডুবে আফজাল খান (৮০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত আফজাল খান বারইকরণ গ্রামের বাসিন্দা। তিনি দেলদুয়ার বাজারের মুদি ব্যবসায়ী সবুর খানের বাবা।

বারইকরণ গ্রামের ইউপি সদস্য মাহমুদ আলী লিটন বলেন, জুমার আজান দেওয়ার জন্য অজু করতে গিয়ে ঘাটলায় নামেন পরে সেখানে পানিতে তলিয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন মুত্তাকিন আল্লাওয়ালা লোক ছিলেন। সব সময় নামাজ-রোজা করতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা