× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধভাবে বালু তোলায় পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৭:২০ পিএম

অবৈধভাবে বালু তোলায় পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বর্তা বিলে অবৈধভাবে বালু তোলার অভিযোগে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ মিটার পাইপ ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু তোলার জন্য পাইপলাইন স্থাপন করে ড্রেজার মেশিন ব্যবহার করছিলেন। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও জলধারা ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাইপ ও মেশিন ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা