× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্রমণে এসে পানিতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারের চেষ্টা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৭:১০ পিএম

ভ্রমণে এসে পানিতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারের চেষ্টা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে মাসুম (৪) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে টাঙ্গুয়ার হাওরের ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু সিলেট শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেনের ছেলে।

নিখোঁজ শিশুর বাবা কবির হোসেন জানান, তারা সিলেট শেখঘাট নবাব রোড এলাকা থেকে ২০ জনের একটি টিম লালনতরী নামের এক হাউজবোট করে তাহিরপুর থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে ছেড়ে আসে, এ সময় নিখোঁজ শিশু মাসুম ও অন্য একটি শিশু হাউসবোটের জানালার কাছে খেলতে ছিল, খেলার একপর্যায়ে ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে চলন্ত হাউসবোটের জানালা দিয়ে পানিতে পড়ে যায়। আমার ছেলে পড়ার সাথে সাথে আমি নদীতে ঝাঁপ দিয়ে আমার ছেলেকে উদ্ধারের চেষ্টা করি, কিন্তু আমি থাকে খুঁজে পাইনি, মাসুম আমার এক মাত্র সন্তান। ফায়ার সার্ভিসের টিম উদ্ধারের চেষ্টা করছে, অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাইনি।

তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, শোনার পর আমরা সাথে সাথে আমাদের ডুবুরি টিম নিয়ে টাঙ্গুয়ার হাওরে তাহিরপুর গ্রামের নদীতে চলে যাই, আমাদের ডুবুরি টিম নিয়ে খোঁজাখুঁজি করি। এখনো কোনো সন্ধান পাইনি। তবে, আমাদের কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা