× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে জন্মদিন পালন

‘খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব ও ত্যাগ মানুষের হৃদয়ে অম্লান’

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৭:০২ পিএম

‘খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব ও ত্যাগ মানুষের হৃদয়ে অম্লান’

বাগেরহাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, হাদিউজ্জামান হিরো, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদল নেতা সুজন মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিভিন্ন সময় রাজপথে নিহত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন মাওলানা সিদ্দিকুর রহমান। দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপি ও বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মোনাজাত শেষে নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা