বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৬:২৯ পিএম
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. আবদুল্লাহ আল আহাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে কানুনগোপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আহাদ আমুচিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ধোরলা গ্রামের মো. লোকমানের ছেলে। তিনি আমুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আহাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।