রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৬:০২ পিএম
নিষিদ্ধ সংগঠন রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রিপন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপন শেখ কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের মৃত মতিউর রহমান ওরফে মতিনের ছেলে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কালুখালী থানা পুলিশের একটি দল কুমিল্লায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সে কালুখালী থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয় তাকে।