× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

খুলনা অফিস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৫:৫২ পিএম

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

খুলনা মহানগর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন নেতাকর্মীরা। 

শুক্রবার (১৫ আগস্ট)  বেলা  ১১টায় নগরীর কে ডি ঘোষ দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। তিনি বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, জিয়াউর রহমান পাপুল, সাঈদ হাসান লাভলু, রেহেনা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, দৌলতপুর থানার বিএনপি সাধারণ সম্পাদক ইমাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও উন্নয়নের জন্য তার অবদানের কথা তুলে ধরেন। তারা তার দ্রুত রোগমুক্তি ও সুস্থ জীবন কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করেন।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা