× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিহাতীতে পরিবারের অজান্তে নদীতে নেমে প্রাণ গেল যুবকের

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৫:৪৭ পিএম

কালিহাতীতে পরিবারের অজান্তে নদীতে নেমে প্রাণ গেল যুবকের

টাঙ্গাইলের কালিহাতীতে পরিবারের অজান্তে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন সুমন চন্দ্র দাস (৩৫) নামে এক মৃগী রোগী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নিখোঁজ হওয়ার পরদিন শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। সুমন কালিহাতী পৌরসভার উত্তর চামুরিয়া এলাকার মৃত কালিপদ দাসের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের ফটিক জানি নদীতে গোসল করতে নামেন সুমন। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

পরে রবিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, সুমন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। লাশ ময়নাতদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা