× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দনাইশে ৬ সন্তানের জননীর আত্মহত্যা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৫:২০ পিএম

চন্দনাইশে ৬ সন্তানের জননীর আত্মহত্যা

চট্টগ্রামের চন্দনাইশে নিজ ঘরে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রোকসানা আক্তার (৪৫) নামে ৬ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১০টার সময় হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব ছৈয়েদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। রোকসানা আক্তার ওই এলাকার আমান উল্লাহর মেয়ে। স্বামী  তসলিম উদ্দিন  দীর্ঘদিন ধরে তাকে একা রেখে লক্ষ্মীপুরে থাকেন। রোকসানার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সবার অজান্তে ঘরের সিলিংয়ের রডের সঙ্গে ফাঁস দেন রোকসানা আক্তার। কিছুক্ষণ পর মেয়ে কানিজ ঘরে এলে সিলিংয়ের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাকে দেখে চিৎকার দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা