× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এএসআই

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৪:৫৫ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ২০:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে সৌদিপ্রবাসীর স্ত্রীকে নিয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উধাও হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত এএসআই শাকিল আহমেদ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে গুনাইঘাছা ইউনিয়নের চৌধুরীপাড়ায় ভাড়া বাসায় থাকা ওই নারীকে নিয়ে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা শাকিল আহমেদ বর্তমানে চাটমোহর থানায় কর্মরত। অপরদিকে ওই নারী মাসুরা খাতুনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। তিনি গুনাইঘাছার রামচন্দ্রপুর গ্রামের প্রবাসী শহীদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুরা খাতুনের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়েতে একটি সন্তান হলেও বনিবনা না হওয়ায় তিনি স্বামীর সংসার ছেড়ে ঢাকায় চলে যান। পরে সৌদি প্রবাসী শহীদের সঙ্গে পরিচয় থেকে প্রেম এবং বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শহীদ সৌদি আরবে পাড়ি জমান। স্বামীর পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে মাসুরা চাটমোহর পৌরসদরের চৌধুরীপাড়ায় দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন।

অন্যদিকে, এএসআই শাকিল আহমেদের প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর দ্বিতীয়বার এক নারী পুলিশ কনস্টেবলের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। প্রায় ছয় মাস আগে শাকিল চাটমোহর থানায় যোগ দেন এবং একই এলাকার বাসিন্দা মাসুরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

পরিবারের বাধা সত্ত্বেও ১৪ আগস্ট দুপুরে মাসুরাকে নিয়ে নিখোঁজ হন শাকিল। উভয় পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর চাটমোহর পৌরসভা ও আশপাশের এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। তারা অভিযুক্ত এএসআই ও সংশ্লিষ্ট নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এএসআই শাকিলের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, ‘আমরা বিষয়টি জানি, তবে শাকিল এখনও বাড়ি ফেরেনি।’

চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আঞ্জুমা আক্তার বলেন, ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত শেষে এএসআই শাকিলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এএসআই শাকিল কেন থানায় উপস্থিত নেই, সেটি আগে প্রতিবেদন করা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা