× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীর বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-সন্তান

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৪:৫১ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ১৯:২৩ পিএম

স্বামীর বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-সন্তান

স্বামীর মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো- কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী বিরামপুরের ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

নিহত নারীর স্বামী গোলাম রব্বানী জানান, আজ (শুক্রবার) সকালে শিশু সন্তান রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় স্ত্রী ও সন্তান রাস্তার মাঝে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কোহিনুর ও ছেলে কাইফের মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা