× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের হাতে পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৪:৪৪ পিএম

পুলিশের হাতে পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের শাওন চা কোম্পানি সংলগ্ন নারিচা এলাকা থেকে যানবাহনে বিশেষ তল্লাশি পরিচালনার সময় তাদের  গ্রেপ্তার করেন আমবাগান পুলিশ ফাঁড়ি। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার এবং লাইন্সেবিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ পৌর শহরের ভূতেরগাড়ি এলাকার মো. আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) ও একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)। শুক্রবার সকালে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, নারিচা থেকে বকুলের মোড়গামী সড়কটি গভীর রাত হলে এ সড়কে অপরাধ প্রবণতা  বেড়ে যায়। যে কারণে শাওন চা কোম্পানিসংলগ্ন পাকা রাস্তার উপর যানবাহনে বিশেষ তল্লাশি পরিচালনা করে পুলিশ। তল্লাশির সময় গ্রেপ্তারকৃত দুজন মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে তাদের  গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞেসাবাদ চলছে।

এ ব্যাপারে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, গভীর রাতে শহরের ওই সড়কটিতে অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়। তাই সেদিন চেকপোস্টে বসিয়ে তল্লাশি চলাকালে তাদের অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা। বর্তমানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা