× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল ঘিরে উত্তেজনা

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৪:৩৭ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ১৫:০২ পিএম

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল ঘিরে উত্তেজনা

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল তিনটায় কলেজ চত্বর এলাকায় কাউন্সিল হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই ছাত্রদলের একটি পক্ষ মূল ফটক ও কলেজ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে। এর আগে বৃহস্পতিবার রাতে তারা কাউন্সিল আয়োজনের প্রতিবাদে শহরে মশাল মিছিল করেন।

ছাত্রদল সূত্রে জানা গেছে, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ২০২১ সালে গঠিত হয়। দীর্ঘ কয়েক বছর পর ১৫ আগস্ট বিকাল তিনটায় ওই কলেজে ছাত্রদলের কাউন্সিলের ঘোষণা দেওয়া হয়। এই কাউন্সিল ঘিরে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ ছয়জন সহকারি নির্বাচন কমিশনারকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্ব দেওয়া হয়। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া দেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের টিম-১৬ কে। ওই কলেজে যারা ছাত্রদলের ফরম নিয়েছেন, তাদের ভোটার করে প্রথমে ৫৪৬ জনের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে ছাত্রদলের কয়েকজনের নাম না থাকার অভিযোগ তোলা হয়। পরে সেটি সংশোধন করে ৫৫৩ জনের তালিকা প্রকাশ করা হয়। তবে একপক্ষের অভিযোগ, কাউন্সিলে একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিতে আয়োজন করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের একটি পক্ষ বেরা ১১টায় কলেজের মূল ফটকে অবস্থান নিয়েছে। তারা কাউকে কাউন্সিলে প্রবেশ করতে দেবে না বলে জানিয়ে দেয়। এসময় তারা ‘অবৈধ কাউন্সিল, মানি না মানবো না’, ‘বয়কট বয়কট, টিম-১৬ বয়কট’, ‘একতরফা কাউন্সিল, মানি না মানবো না’, ‘অর্থের বিনিময়ে কাউন্সিল, মানি না মানবো না’, বলে স্লোগান দেন। এই কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী বলেন, তারা একপক্ষের হয়ে কাজ করছেন। এখানে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে, তারা সুবিধাবাদী একটি পক্ষ। আমরা যারা ছাত্রদলের প্রকৃত নেতাকর্মী তাদের বাদ রাখার জন্য এই কাউন্সিল করা হচ্ছে। প্রথম ভোটার তালিকায় আমাদের কয়েকজনের নাম রাখা হয় নাই। পরে আবার নাম যুক্ত করে দেওয়া হয়। কিন্তু আমাদের আরও যারা কর্মী আছে, তাদের নাম ভোটার তালিকায় রাখা হয়নি। আমরা এই কাউন্সিল মানি না। আজকে সারাদিন কলেজে অবস্থান করা হবে। যারা কাউন্সিল করতে আসবে, তাদের প্রতিহত করা হবে।

কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। তিনি বলেন, ভোটার তালিকা থেকে দুই-একজন বাদ পড়েছিল। তাদের পরে ভোটার তালিকায় যোগ করা হয়েছে। আর গতকাল বৃহস্পতিবার রাতে যারা মশাল মিছিল করেছে, সেখানে অধিকাংশ বাইরের ছেলে ছিল, তারা ওই কলেজের শিক্ষার্থী না। সে সময় সারাদেশে ১০ দিন সময় ছিল ফরম বিতরণ করার, ওই সময়ের মধ্যে কলেজের নেতাকর্মীরা সদস্য ফরম বিতরণ করেছিল। একইভাবে জয়পুরহাট সরকারি কলেজেও ফরম বিতরণ করা হয়েছে। কিন্তু বাইরের কিছু ছেলে মিছিল করেছিল। আমাদের নিয়মের মধ্যে যে প্রক্রিয়া আছে, সবগুলো শেষ করেই কাউন্সিলের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, কাউন্সিলে মোট ভোটার ৫৫৩ জন। আর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬-৭ জন প্রার্থী হতে পারে। এটি আমাদের কার্যক্রম শুরু হলে জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা