× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় গ্রেপ্তারি অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার একটি চুরির মামলার তদন্তে জেলার চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার রনি (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানটি পরিচালনা করেন এসআই স্বপন মিয়া। দলে ছিলেন এসআই ফজলুল হক, এএসআই হাসান আলী, এএসআই গোলাম কিবরিয়া এবং কয়েকজন কনস্টেবল।

পুলিশ জানায়, রনিকে আটক করার পর তিনি ডাক-চিৎকার শুরু করেন। তখন পলাতক আসামি শাপলা খাতুন ও তার স্বামী আশিকের নেতৃত্বে ৭০–৮০ জন লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই হাসান আলী, কনস্টেবল মোদাসের হোসেন ও কনস্টেবল সজীব হোসেন আহত হন।

পুলিশের দাবি, হামলার সময় শাপলা খাতুন বটি দিয়ে এএসআই হাসানকে কোপানোর চেষ্টা করেন। পরে কনস্টেবল মোদাসেরকে একইভাবে কোপাতে গেলে তিনি বাঁ হাত দিয়ে ঠেকিয়ে কনুইয়ের নিচে কেটে গুরুতর আহত হন। কনস্টেবল সজীবকে লোহার রড দিয়ে আঘাত করলে তার পিঠের বাম পাশে জখম হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ওসি ও ডিবি ইনচার্জের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রনি, শামীম, ইস্রাফিল হোসেন,  কবির হোসেন, বেহুলা  ও রুবি বেগমকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের দলের তিন সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করেছিল। স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা