× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর নলকূপের ঘরে মিলল বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১২:১৬ পিএম

শুক্রবার  সকাল ১০টার দিকে ফসলের মাঠের গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রবা ফটো

শুক্রবার সকাল ১০টার দিকে ফসলের মাঠের গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রবা ফটো

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের ঘর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বড়াইল ইউনিয়নের কলিঙ্গা গ্রামের কালাইগাড়ি এলাকায় ফসলের মাঠের গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মরদেহের হাত-পা বাঁধা, গলায় হালকা আঘাতের চিহ্ন আছে, নাক দিয়ে রক্ত বের হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত বৃদ্ধের নাম আবু সাঈদ (৬৫)। তিনি বড়াইল ইউনিয়নের বেলগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই গভীর নলকূপের পাহারাদার হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ কালাইগাড়ি মাঠের মোহাম্মদের গভীর নলকূপে পাহারাদারের দায়িত্বে ছিলেন। এ কারণে প্রতিরাতে তিনি গভীর নলকূপে যেতেন, আবার ভোরের দিকে বাড়িতে গিয়ে মেয়ের জামাইয়ের মুরগি খামারে খাবার দিতেন। বৃহস্পতিবারও তিনি সময়মতো গভীর নলকূপে যান। তবে শুক্রবার ভোরের দিকে আর বাড়িতে যাননি। তখন বাড়ি থেকে আবু সাঈদের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। পরে ওই গভীর নলকূপের ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়।

নিহতের ভাতিজা মো. সাবু বলেন, চাচা প্রতিদিন ভোরবেলা বাড়িতে যান। কিন্তু আজকে বাড়িতে যাননি। পরে তার জামাই মোবাইলে কল করেন। কিন্তু কল রিসিভ হয়নি। পরে ডিপে (গভীর নলকূপ) এসে দেখেন দরজা খোলা এবং ভেতরে বিছানার ওপর পড়ে আছে, নড়াচড়া করে না। আমরা কয়েকজন এসে দেখিÑ চাচার পা বাঁধা, হাত বাঁধা, নাক  দিয়ে রক্ত বের হয়েছে।

মরদেহের হাত-পা বাঁধা, গলায় হালকা আঘাতের চিহ্ন আছে, নাক দিয়ে রক্ত বের হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

তিনি বলেন, আবু সাঈদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য আমরা উদঘাটন করবো এবং প্রকৃত আসামিকে খুঁজে বের করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা