× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে ডুবল লাইটার জাহাজ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ২০:১৩ পিএম

চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে ডুবল লাইটার জাহাজ

চাঁদপুরের মেঘনা নদীতে দুই লাইটার জাহাজের সংঘর্ষে সিমেন্ট বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় এই ঘটনা ঘটে।

নৌপুলিশ জানায়, শাহ সিমেন্ট কোম্পানির চাঁদতারা নামের একটি লাইটার জাহাজ ১৮ হাজার পাঁচশ বস্তা সিমেন্টসহ ডুবে যায়। আইনী প্রক্রিয়া শেষে উদ্ধার অভিযান শুরু করবে জাহাজ কর্তৃপক্ষ।

সাখুয়া গ্রামের রফিক আখন বলেন, সকালে জাহাজটি ডুবে যায়। এখন একটি সংকেত দিয়ে রাখা হয়েছে। 

জাহাজের মাস্টার মামুন শেখ বলেন, মুন্সিগঞ্জ থেকে যশোর যাবার পথে জামাল জিরো নামের আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের জাহাজে ফাটল ধরে পানি ঢুকে পড়ে। দ্রুত দোকানঘর সাখুয়া এলাকায় জাহাজটি ভেড়ানোর চেষ্টা করা হয়। মেঘনা নদীর তীরে ভেড়ানোর আগেই জাহাজটি ডুবে যায়। 

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাতের মধ্যে উদ্ধার অভিযান শুরু হতে পারে বলে জানান তিনি। ঘটনাস্থলে কোস্ট গার্ড টহল দিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা