পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৯:১৬ পিএম
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পার্বতীপুরে মানববন্ধন করেছে কর্মরত সকল স্তরের সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
দৈনিক প্রতিদিনের সংবাদ-এর পার্বতীপুর প্রতিনিধি আল মামুন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন—দৈনিক যুগান্তর প্রতিনিধি মুসলিমুর রহমান, মানব কণ্ঠ প্রতিনিধি মামুনুর রশিদ বিপ্লব, ভোরের দর্পণ প্রতিনিধি আতাউর রহমান, সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান, ভোরের কাগজ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল, সংগ্রাম প্রতিনিধি আমজাদ হোসেন, সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি তাজকীর হোসাইন, মাই টিভির আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান টেলিভিশনের জাকারিয়া হোসেন ও লিমন হায়দার প্রমুখ।
এছাড়া অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও যুগের আলো-এর মেনহাজুল ইসলাম তারেক, দৈনিক খবর প্রতিনিধি জাকির হোসেন, কালবেলা প্রতিনিধি মিলন পারভেজ, রূপালী বাংলাদেশ প্রতিনিধি মোস্তাকিম সরকার, দেশ রূপান্তর প্রতিনিধি সোহেল সানি, নিরপেক্ষ প্রতিনিধি মহসিন আলী, মানব বার্তা প্রতিনিধি সাজ্জাদ হোসেন ও রাজু দাস, মানব কথা ডটকম-এর প্রকাশক ও সম্পাদক রোকনুজ্জামান, অনলাইন আজকের সংগ্রাম প্রতিনিধি মোক্তার হোসেন, প্রাইভেট ডিটেকটিভ প্রতিনিধি আমজাদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ আজ নিরাপত্তাহীন ও ঝুঁকির মুখে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে কুপিয়ে হত্যা শুধু ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।