সিলেট অফিস
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৫:৫৩ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫ ১৭:০৫ পিএম
সিলেটের কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। গত বছরের ৫ আগস্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে তাকে সতর্ক করেছিলেন। এরপর থেকে তিনি কোনো নৌকায় আর সাদা পাথর পাঠাননি।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান, চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। ডিবি আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে।