× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৫:৫০ পিএম

গোয়ালন্দে আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাতে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজারের মোহন শেখের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আতিয়ার রহমান (৩৯), রমজান মাতুব্বর পাড়া পশ্চিম উজানচরের মৃত আব্দুল খালেকের ছেলে ও গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক (৫৭), দৌলতদিয়া ইউপির শৈদালপাড়ার কুদ্দুস সরদারের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী এরশাদ সরদার (৩৪)।

গোয়ালন্দ ঘাট থানা সুত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে তদন্তে সন্দিগ্ধ আসামি মো. আতিয়ার রহমানকে বুধবার রাত পৌনে একটার সময় দৌলতদিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আব্দুর রাজ্জাককে রাত পৌনে দুইটার সময় তার নিজ বাড়ি থেকে এবং এরশাদ সরদারকে রাত আড়াইটায় পতিতাপল্লীর ১নং গলি থেকে গ্রেপ্তার করে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। 

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা