× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাংশা উপজেলা আ. লীগের সভাপতি বুড়ো গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৫:৪৭ পিএম

পাংশা উপজেলা আ. লীগের সভাপতি বুড়ো গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাত আটটার দিকে রাজবাড়ী শহর থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার। তিনি পাংশার মাছপাড়া গ্রামের বাসিন্দা এবং মাছপাড়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন সাইফুল ইসলাম বুড়ো। পাংশা থানার অনুরোধে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘পাংশা থানার অনুরোধে শহর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।’

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে পরিচিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা