× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ‘কুত্তা শাকিল’ গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৫:৪৫ পিএম

বগুড়ায় ‘কুত্তা শাকিল’ গ্রেপ্তার

বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ১০ মামলার আসামি শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল শাজাহানপুরের জোকা এলাকার আব্দুল জলিল কেরানীর ছেলে এবং বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি। তিনি আলোচিত ক্যাডার হত্যাসহ দেড় ডজন মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর সহযোগী। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিলকে গ্রেপ্তার করা হয়। শাকিলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা