× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিহাতীতে প্রাকৃতিক সৌন্দর্য বৃ্দ্ধির অনন্য উদ্যোগ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৪:২৪ পিএম

কালিহাতীতে প্রাকৃতিক সৌন্দর্য বৃ্দ্ধির অনন্য উদ্যোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ‘সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষার’ প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজন ও বাস্তবায়নে ১০৬টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি অফিস প্রাঙ্গণে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু ফুলের গাছ রোপণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্যোগের মূল লক্ষ্য হলো কালিহাতীকে সবুজে শোভিত করা এবং আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। এসব বৃক্ষ কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বাড়াবে না, বরং জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান, এই উদ্যোগ শুধু একটি দিনের কার্যক্রম নয়; বরং এটি দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, রোপণকৃত গাছগুলো যত্নের সঙ্গে লালন করলে আগামী কয়েক বছরের মধ্যে কালিহাতী এক মনোমুগ্ধকর ফুলের রাজ্যে পরিণত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা