× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বেড়া, সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৩:৫৮ পিএম

অচেতন অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। প্রবা ফটো

অচেতন অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। প্রবা ফটো

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) ও আ. গফুরের ছেলে মুস্তাকিন (২১)। আহত বৃশালিখা গ্রামের রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মাসখানেক আগে দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। বৃহস্পতিবার সকালে সজিব ও মুস্তাকিন ট্যাংকের ভেতরে কাঠ-বাঁশ খুলতে নেমে অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গিয়ে রবিউল ইসলামও অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে ট্যাংকের দেয়াল ভেঙে গ্যাস বের করে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসক সজিব ও মুস্তাকিনকে মৃত ঘোষণা করেন।

বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সেপটি ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা