সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৩:৫২ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তার মো. আতাউর রহমান (৫৫) সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তিনি উপজেলার ঘিওর গ্রামের বাসিন্দা। আব্দুস সোবহান দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বাড়ি রৌহা গ্রামে। ইয়াকুব আলী (৪৫) দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি তেঘুরী গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় আতাউর রহমান, আব্দুস সোবহান ও ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় এজাহারভুক্ত ও তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।