× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুজিবনগরে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৩:৩৭ পিএম

মুজিবনগরে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বাংলাদেশ ও ভারতের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ৯ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেইন পিলার ১০৫- এর কাছে শূন্য লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পতাকা বৈঠকে অংশ নেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুজিবনগর কোম্পানি কমান্ডার এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানি কমান্ডার। আলোচনার একপর্যায়ে, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা নয়জন বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।

হস্তান্তর করা নয়জনের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও পাঁচজন অপ্রাপ্তবয়স্ক শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উড়িশ্যা রাজ্যে বসবাস করছিলেন।

ওসি মিজানুর রহমান বলেন, নয়জনকে হস্তান্তর করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা