ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৩:৩৫ পিএম
ভূঞাপুর থানা
টাঙ্গাইলের নাশকতা মামলায় ভূঞাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন- ভূঞাপুর উপজেলার চুকাইনগর গ্রামের সাগর খান শিরণ (৩৬)। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। কুতুপপুর গ্রামের মহির উদ্দিন (৩৬)। তিনি পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পূর্ণবাসন গ্রামের মোশারফ হোসেন (৫৫) তিনি নিকরাইল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইল থানার নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার টাঙ্গাইল থানায় পাঠানো হয়েছে।