× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে সহকর্মীর বটির কোপে আনসার সদস্য আহত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৩:০৭ পিএম

ফেনীতে সহকর্মীর বটির কোপে আনসার সদস্য আহত

সহকর্মীর বটির কোপে মো. রহমত আলী (৫৪) নামে বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুর পৌনে একটার দিকে ফেনী পুলিশ লাইন মেসে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আলী মনোয়ার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইকপাড়া এলাকার মৃত মোজাহেরের ছেলে। আহত রহমত আলী খুলনার বটিয়াঘাটা এলাকার মৃত সৈয়দ এমদাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইনে দায়িত্বরত ছিলেন। দুপুরে মেসে খাবার খেতে গিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার জন্য রাখা বটি দিয়ে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক অভিযুক্ত আলী মনোয়ারকে আটক করে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত আলী মনোয়ারকে আসামি করে পুলিশ লাইন মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আহত আনসার সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হামলাকারী আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা