× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে হিমাগারে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহী অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ২০:৪৫ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ২০:৫৪ পিএম

রাজশাহীতে হিমাগারে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হুমায়ুন কবীর।

তিনি বলেন, গত ৭ আগস্ট রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত পা বেঁধে ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা দায়েরের পর সিআইডি তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে সিআইডি পুলিশ সুপার বলেন, সিরাজগঞ্জের বেলকুচির বাবা ও ছেলে সাদেক ও হাসান বর্তমানে ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করে থাকে। তাদের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল ট্রাক নিয়ে সারা দেশের কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ডাকাতি করে। এই দলেরই ১৪ জন রাজশাহী দেশ কোল্ড স্টোরেজে ডাকাতিতে অংশ নিয়েছিল। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে। 

তিনি আরও বলেন, রাজশাহীতে অংশ নেওয়া ডাকাত দলের ৮ সদস্য নাটোর চিনিকলে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এই গ্রুপটি রংপুর চিনি কলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

হুমায়ুন কবীর বলেন, এই ডাকাত চক্রের সদস্যদের বেশিরভাগের বাড়ি সিরাজগঞ্জে। তারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করে। এই চক্রের দুজন সারা দেশে ঘুরে ঘুরে তথ্য জোগার করে। পরে দলের প্রধান বাবা ও ছেলে ডাকাতির স্থান ঠিক করে জানিয়ে দেয়। একটা ডাকাতির ঘটনায় ১০ থেকে ১৫ জন অংশ নেয়। এর বিনিময়ে প্রত্যককে ১৫ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয়।

সিআইডি জানিয়েছে, ডাকাতির জন্য তারা দুটি নম্বরবিহীন পিকাপ ভ্যান ব্যবহার করে। একটা মোবাইল ও সিম একবার ব্যবহার করে ফেলে দেয়। এই দলের সদস্যদের বেশিরভাগের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা