× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ২০:৪৩ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ২০:৫২ পিএম

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার (৩১ দফা) ওপর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন’ এ মেধাবৃত্তির আয়োজন করেছে।

আগামী শনিবার উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দেশ হাজার কোমলমতি শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা প্রণয়ন করেছে। এই ৩১ দফা বাংলাদেশের বিচার, আইন, প্রশাসন ও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন ও সংস্কার, কৃষি, শিল্প ও বাণিজ্যসহ অর্থনৈতিক খাতগুলোর ইতিবাচক সংস্কার এবং শিক্ষা, প্রযুক্তি ও যুব উন্নয়নসহ সামাজিক ও রাষ্ট্রীয় অত্যাবশকীয় উপাদানগুলোর যুগোপযোগী সংস্কারের লক্ষ্যে প্রণীত হয়েছে।

রাষ্ট্র মেরামতে এই ৩১ দফা কী, কেন এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, বাংলাদেশ প্রেক্ষাপটে এই ৩১ দফা কতটুকু কার্যকর ও বাস্তবসম্মত এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার জন্য ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখাকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বিষয় হিসেবে ঠিক করা হয়েছে।

তিনি আরও বলেন, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকে এটি দেশের মধ্যে রেকর্ড হবে বলে আমরা আশা করছি। একাডেমিক পরীক্ষার বাইরে একসঙ্গে এত শিক্ষার্থীর অংশ নেওয়ার বিষয়টি রেকর্ড সৃষ্টি করবে। অংশগ্রহণকারী সেরা ১০ জনের জন্য এককালীন শিক্ষাবৃত্তিসহ সবার জন্যই আছে শিক্ষা সামগ্রী উপহার।

সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল ও সদস্য সচিব শাহিন আলম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা