× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৯:২৪ পিএম

ইউপি সদস্য মো. সিপন গাজী।

ইউপি সদস্য মো. সিপন গাজী।

পটুয়াখালীর গলাচিপায় যুবদল নেতা ও চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিপন গাজীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি ইউনিয়ন যুবদলের এক নম্বর সদস্য বলেও জানা গেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে সিপন গাজী একদল যুবকের সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। ইয়াবা সেবনের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সিপন গাজী দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তারা দাবি করেন, দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচার করা না হলে এলাকায় মাদকের বিস্তার বাড়বে এবং যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সিপন গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, এটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা