× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোকানের দেওয়াল ভেঙে চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৭:১৪ পিএম

দোকানের দেওয়াল ভেঙে চুরি

নাটোরের বাগাতিপাড়ায় দেওয়াল ভেঙে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে উপজেলার তমালতলা বাজারের ‘ভাই-ভাই স্টোরে’ এ চুরির ঘটনাটি ঘটে। ওই দোকানের মালিক বাদশা আলী। তিনি উপজেলার কুটিবাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা। বাদশা আলী বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। 

বুধবার (১৩ আগস্ট) সকালে এসে দেখেন, দোকানের পেছনের টিনের নিচে দেওয়ালের কয়েকটি ইট খোলা। ওই স্থান দিয়ে চোর ঢুকে লক্ষাধিক টাকা ও মালামাল নিয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চত করেছেন বাজার কমিটির সভাপতি ইনতাজ আলী। নৈশপ্রহরী থাকার পরেও চুরির ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী বলেন, চুরির ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা