× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানগঞ্জে গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৫:৩৪ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ১৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের করা মামলায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে তিলকপুর মধ্যপাড়া গ্রাম। দিনের বেলা কিছু পুরুষকে ক্ষেতখামারে কাজ করতে দেখা গেলেও রাতে বাড়িতে থাকেন না কেউ। গত সোমবার সরেজমিনে তিলকপুর মধ্যপাড়া গ্রামে গিয়ে দেখা যায় এমন চিত্র।

তিলকপুর মধ্যপাড়া গ্রামে গিয়ে কয়েকজন নারীর দেখা মেলে। তারা জানান, মামলায় নাম উল্লেখ ছাড়াও  অজ্ঞাতপরিচয় হিসেবে আসামি করা হয়েছে। এ কারণে গ্রামের সবাই গ্রেপ্তারের ভয়ে আছেন, গ্রামে অবস্থান করছেন না।  মধ্যপাড়ার পাশের কাউনেরচর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, গ্রেপ্তার আতঙ্কে তিলকপুর গ্রামের পুরুষেরা বাড়িতে থাকেন না। শুধু নারী, শিশু ও বৃদ্ধরা বাড়িতে আছেন। মামলাটি মীমাংসা হলে তারা বাড়িতে ফিরবেন বলে জানান তিনি।

গ্রামটির পাশেই তিলকপুর বাজার। সেখানে গিয়ে কিছু দোকানপাট খোলা দেখা যায়, বেশিরভাগই বন্ধ। বাজারের দোকানদার ফজলু মিয়া জানান, তিলকপুর মধ্যপাড়া গ্রামে পুরুষ না থাকায় বাজারে লোকজনের সমাগম কম। এ কারণে অনেক দোকান বন্ধ। দোকানীদের বেচাকেনা কমে গেছে। কিছু লোকের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছেন।

জানা গেছে, গত ৩০ জুন সন্ধ্যায় তিলকপুর আজাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের ধরতে  অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময়  লাল মিয়া ও জুয়েল নামের দুই ব্যক্তিকে মাদকসহ আটক করেন ডিবি সদস্যরা। পরে  ওই এলাকার সংঘবদ্ধ একটি চক্র ডিবি পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিদের ছিনিয়ে নেয়। হামলায় আহত হন ডিবি পুলিশের  মো. ফরিদ ও মেহেদী হাসান মোশারফ নামের দুই সদস্য।

এ ঘটনায় ১ জুলাই ৩০ জনের নাম উল্লেখ্য করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, মাদক কারবারিকে ধরতে গিয়ে ডিবি পুলিশ হামলার শিকার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-২ তদন্ত করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা