× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী নিহত

খুলনা অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৩:৩১ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ১৪:০২ পিএম

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।  

বুধবার (১৩ আগস্ট)  সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ মোল্লার পিঠে টিউমার অপারেশন করার জন্য সকালে একটি এম্বুলেন্সে করে সাতক্ষীরার মৌতলা গ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা দেন পরিবারের চারজন সদস্য। পথে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে চালক এম্বুলেন্সটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় এম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন অক্ষত থাকলেও ময়না ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, ‘এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা