× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১২:৩৮ পিএম

নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফনদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি । এই তথ্য নিশ্চিত করেন সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য মো. আবদুস সালাম।

তিনি বলেন, মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফনদীর মোহনায় নৌকা ও ছোট জাল নিয়ে মাছ ধরতে যান পাঁচ জেলে। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে গেছে বলে জানান ফিরে আসা জেলেরা।

টেকনাফ কে কে খালের নৌকাঘাটের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আমাদের নৌকঘাটের সব নৌকা  ফিরে এসেছে। তবে শাহপরীর দ্বীপ থেকে একটি নৌকা আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। কী কারণে নিয়ে গেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।

যাদের ধরে নেওয়া হয়েছে, তারা হলেন- শাহ পরীর দ্বীপের মো. আলী আহমদের পুত্র মো. ইলিয়াস (৪১), মো. ইলিয়াসের পুত্র আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার পুত্র সাবের হোসেন (২২), মো. নুর হোসেনের পুত্র মো. সাইফুল ইসলাম (২৫)। সবাই সাবারং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, আরকান আর্মি বাংলাদেশি পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। ধরে নিয়ে যাওয়া জেলেদের খোঁজখবর রাখছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা