× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে রেলওয়ের উচ্ছেদ অভিযান, ৫ একর জমি উদ্ধার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১২:২৮ পিএম

রেলওয়ে স্টেশনের দুই পাশে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকানপাট ও বসতবাড়ি  গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে ও স্থানীয় প্রশাসন। প্রবা ফটো

রেলওয়ে স্টেশনের দুই পাশে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকানপাট ও বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে ও স্থানীয় প্রশাসন। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের শতাব্দীপ্রাচীন সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশে রেলওয়ের নিজস্ব ভূমিতে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকানপাট ও বসতবাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে ও স্থানীয় প্রশাসন। এতে প্রায় পাঁচ একর জমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক ও কানুনগো কাওসার হামিদ। অভিযানে সেনাবাহিনী, রেলওয়ে, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, যৌথবাহিনী অংশ নেয়। 

অভিযানকালে রেলওয়ে কলোনি, সাতগাঁও বাজার, আমরাইল ছড়া চা বাগান রোড ও সিন্দুরখান রোডের বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে সাতগাঁও রেলওয়ে স্টেশনের প্রায় পাঁচ একর জমি উদ্ধার করা হয়েছে। রেলওয়ে জমি উদ্ধারে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনে অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা