× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকের ৩ কোটি টাকা পরিশোধে ব্যর্থ, ব্যবসায়ী গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১২:২১ পিএম

ব্যাংকের ৩ কোটি টাকা পরিশোধে ব্যর্থ, ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ধোড়করা বাজার শাখা থেকে নেওয়া ঋণের ৩ কোটি টাকা পরিশোধ না করায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইফুল কনকাপৈত ইউনিয়নের তারাশাইল বাজারের এসএম এন্টারপ্রাইজের স্বত্ত্ত্বাধিকারী ও পার্শ্ববর্তী চন্দ্রপুর গ্রামের মরহুম মীর হোসেন মিয়াজীর ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় থানার সহকারী উপ-পরিদর্শক জামাল হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘চেকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।’ 

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ধোড়করা বাজার শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুল হক বলেন, ২০১৬ সাল থেকে ব্যবসার জন্য সাইফুল ইসলাম ধাপে ধাপে ব্যাংক থেকে তিন কোটি টাকার বেশি ঋণ গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন ব্যাংকের পাওনা টাকা পরিশোধ করার জন্য চাপ দিলেও তিনি পরিশোধ করেননি। এরপর ব্যাংক কর্তৃপক্ষ সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। একটি মামলায় আদালত সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার দুপুরে পুলিশের একটি টিম তারাশাইল বাজার থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা