× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেপ্তার

কুমিল্লা অফিস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ২২:০৪ পিএম

সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেপ্তার

কুমিল্লায় সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় আকবর হোসেন রকি নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টায় চকবাজার এলাকার পূবালী ব্যাংকের তৃতীয় তলায় আহলে সুন্নাত সম্মেলনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা গোপনে সমবেত হয়। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত আকবর হোসেন রকিকে আটক করে।

গ্রেপ্তার হওয়া আকবর হোসেন রকি (৩৩) কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুর মৌলভীপাড়া এলাকার মো. আকতার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে  আগে একটি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা