× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটায় ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ নিয়ে তদন্তে দুদক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৮:৪৮ পিএম

কুয়াকাটায় ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ নিয়ে তদন্তে দুদক

কুয়াকাটা সমুদ্রসৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ১৩০০ মিটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হাওয়ায় কাজের অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ আগস্ট) বিকালে কুয়াকাটা পর্যটন পার্কসংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক নির্মাণকাজের পরিদর্শন করেন পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্ব একটি টিম। 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ স্থানীয় গণ্যমান্যরা।

পরিদর্শন শেষে সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, এই প্রকল্পের অনিয়ম দুর্নীতির অভিযোগ আমাদের দুদকে জমা পড়েছে। সরেজমিন এসে আমরা যেটুকু পেয়েছি। তাতে এটা একটি অপরিকল্পিত প্রজেক্ট। এই প্রজেক্ট ৪ কোটি ৮৬ লাখ টাকারÑ যার মধ্যে ১ কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হয়েছে। পুরো টাকাটাই জলে ভেসে গেছে। এই প্রজেক্টের শুরুতে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল, তা করা হয়নি। আমাদের কাছে জমা পড়া অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা মাঠে যা পেয়েছি এর রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিগগিরই জমা দেব। কমিশন থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা