× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক জেলের মৃত্যু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৬:০৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় ভাত রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চার জেলের মধ্যে মো. ফারুক (৩৯) নামের আরও একজন জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে শনিবার একই হাসপাতালে আমজাদ হোসেন (৪০) নামে একজন মারা গেছেন। এ নিয়ে দগ্ধ চার জেলের মধ্যে দুজন মারা গেছেন।

ফারুক ও আমজাদ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানায়, গত ৭ আগস্ট সকালে রামগতি মাছ ঘাট এলাকার একটি খালের মধ্যে ভাসমান নৌকায় গ্যাস সিলিন্ডারে দুপুরের খাবার রান্না করছিলেন তারা। এসময় লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গুরুতর দগ্ধ হন চারজন। 

আহতদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতিতে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক । সেখানে অবস্থার আরও অবনতি হলে ওই দিনই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় তাদের। 

সেখানে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) প্রায় ৪ দিন চিকিৎসা শেষে শরীরে ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় মো. ফারুক মারা যান। এর আগে ৬৬ শতাংশ দগ্ধ অবস্থায় আমজাদ হোসেন মারা যান।

অপর দগ্ধ আব্দুল খায়ের (৩২), শরীরের ৩৫ শতাংশ দগ্ধ এবং গনি খাঁ (৫০), শরীরের ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছে।

নৌকাটির মালিক মিরাজ উদ্দিন কবি ব্যাপারী বলেন, আমজাদ হোসেন ও ফারুক ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দগ্ধ চার জেলের মধ্যে আমজাদ ও ফারক নামের দুইজনের মৃত্যুর খবর পেয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা