× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়নামতিকে উপজেলা করার চেষ্টা করবো : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২২:৩৯ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৫ ২২:৪৭ পিএম

ময়নামতিকে উপজেলা করার চেষ্টা করবো : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ ৪ ইউনিয়নের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সাবরেজিস্টার অফিস গেজেটের মাধ্যমে ময়নামতি উপজেলা বাস্তবায়নের কাজ আজ থেকে  শুরু হলো।

এই অঞ্চলের মানুষ নানা প্রতিকূলতা মোকাবিলা করছে। তারা গোমতী নদীর মাধ্যমে বিভক্ত হয়ে আছে। উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন, থানা ও সাবরেজিস্টারসহ সব প্রশাসন দূরত্বে রয়েছে। এ কারণে বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করতে হয়, জায়গা জমির দলিল করতে এই এলাকার মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়। এলাকাবাসীর দাবির মধ্যে অন্যতম দাবি ছিল ময়নামতিকে উপজেলায় রূপান্তর এবং  সাবরেজিস্টার অফিস বাস্তবায়ন।  তার  মধ্যে  সাবরেজিস্টার অফিস বাস্তবায়ন করে আমি যেমন খুশি, পাশাপাশি এলাকাবাসীও খুশি। এখন রইল ময়নামতিকে উপজেলা বানানো। আপ্রাণ চেষ্টা করবো উপজেলা করার। আশা করি এতে সফল হবো। 

এছাড়া তিনি আরও বলেন, এই এলাকার যদি উন্নয়ন হয়, তাহলে কুমিল্লার মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে এবং বাংলাদেশের উন্নতি হবে। বিদেশে রপ্তানি করে বৈদেশিক  মুদ্রা আয়করা যাবে। তিনি সোমবার (১১ আগস্ট) বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী কলেজের হল রুমে ৪ ইউনিয়নের জন্য নতুন সাবরেজিস্টার অফিসের গ্রেজেটের কাগজ হস্তান্তর করা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মুখ্যবক্তা হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি ও প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী নিতা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার উপদেষ্টা ও সিনিয়র স্টাফ রিপোর্টার দিদারুল আলম দিদার মৈশান।  সভায় সভাপতিত্ব করেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুনতাকিম  এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মবিন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও  মাই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আবু মুছা, যুগ্ম আহ্বায়ক ও তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিল্লুর রহমান, অধ্যক্ষ হুমায়ুন কবির, মাওলানা মুহাম্মদ মফিজুল হক, নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মামুন মিয়া মজুমদার।

এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান, সাবেক যুগ্ম সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া, আওয়ার বাংলাদেশ পত্রিকা উপদেষ্টা কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম লাভলু, বিএনপি নেতা মাহাবুব আলম, আবুল হাসান, নাসির উদ্দীন, জয়নাল আবেদীন হাজারী, শামীমুল বাবুল, এরশাদুল হক, মিজানুর রহমান, মতিউর রহমান সেলিম  ও মহসিন কবির  প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা