× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করিমগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২০:০০ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৫ ২০:৩২ পিএম

করিমগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটর সাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই বল্লম, রাম দা, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার বিকেলে বাড়ি থেকে উপজেলার গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম। এসময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন পাশের গ্রামের মাসুদ মিয়া নামে এক যুবক। মাসুদের চলন্ত মোটর সাইকেল থেকে তাজুল ইসলামের শরীরে কাঁদা ছিটকে পড়লে দুজনের তর্কাতর্কি শুরু হয়। পরে ক্ষিপ্ত হয়ে মাসুদ তাজুলকে মারধর করেন। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দেশীয় নানা অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলা করে উভয় পক্ষ। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতরা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, চলন্ত মোটর সাইকেলের চাকা থে‌কে কাঁদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা