× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ময়নাতদন্ত: মরদেহে গুরুতর ৯টি আঘাতের চিহ্ন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৭:২৫ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৫ ১৭:২৫ পিএম

সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ময়নাতদন্ত: মরদেহে গুরুতর ৯টি আঘাতের চিহ্ন

গাজীপুরের চান্দনায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। প্রতিবেদনে ধারালো অস্ত্রের আঘাতে নিহত তুহিনের দেহে নয়টি গুরুতর আঘাত থাকার তথ্য উঠে এসছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এএনএম আল মামুন জানান, তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে সৃষ্ট গুরুতর নয়টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

তিনি বলেন, আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও প্রতিটিই সমান গুরুতর এবং গভীর ছিল। 

খুন হওয়া আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চন্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা